বিবিদ্যা AI
← বিদ্যা AI

শর্তাবলি

সর্বশেষ হালনাগাদ: ২৬ নভেম্বর ২০২৬

বিদ্যা AI ব্যবহার করে তুমি নিচের শর্তগুলো মেনে নিচ্ছ। মনোযোগ দিয়ে পড়ো; বুঝতে সমস্যা হলে আমাদের জিজ্ঞেস করো।

1. সেবাটি কী

বিদ্যা AI হলো NCTB পাঠ্যবই-ভিত্তিক একটি অনলাইন পড়াশোনার সহায়ক: AI টিউটর, MCQ, বোর্ড প্রশ্ন, টাইপ প্র্যাকটিস, খাতা চেক ইত্যাদি। শিক্ষকদের জন্য প্রশ্নপত্র তৈরি ও কোচিং ব্যবস্থাপনার সুবিধা teachers.aibidda.com-এ।

2. অ্যাকাউন্ট

  • নিজের সঠিক মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলবে। প্রথমবার নম্বর যাচাইয়ের জন্য একটি কোড পাঠানো হয়, এরপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন।
  • পাসওয়ার্ড গোপন রাখা তোমার দায়িত্ব। একটি অ্যাকাউন্ট একজনের জন্য; একসাথে একটি ডিভাইসে চালু থাকে।
  • ১৮ বছরের কম হলে অভিভাবকের অনুমতি নিয়ে ব্যবহার করবে।

3. পাস ও পেমেন্ট

  • নতুন অ্যাকাউন্টে নির্দিষ্ট দিনের ফ্রি ট্রায়াল থাকে (কোচিং কোড থাকলে বেশি)। ট্রায়াল শেষে নিজে থেকেই ফ্রি প্ল্যানে চলে যায়, কোনো টাকা কাটে না।
  • প্রতিটি ক্লাসের পাস আলাদা। এক ক্লাসের পাস অন্য ক্লাসে চলে না।
  • bKash/Nagad-এ টাকা পাঠিয়ে TrxID দিলে যাচাইয়ের পর পাস চালু হয়। ভুল বা অন্যের TrxID দিলে অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।
  • পাস চালু হওয়ার পর সাধারণত টাকা ফেরত দেওয়া হয় না। তবে আমাদের কারিগরি সমস্যার কারণে সেবা না পেলে ৭ দিনের মধ্যে জানালে বিবেচনা করা হবে।
  • দাম ও সুবিধা পরিবর্তন হতে পারে; চালু পাসের মেয়াদ পর্যন্ত আগের সুবিধা থাকবে।

4. AI সম্পর্কে জরুরি কথা

  • AI পাঠ্যবই থেকে উত্তর দেওয়ার চেষ্টা করে, তবু ভুল হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় বই বা শিক্ষকের সাথে মিলিয়ে নাও।
  • খাতা চেকের নম্বর অনুশীলনের জন্য আনুমানিক — এটি বোর্ড বা কোনো পরীক্ষকের আনুষ্ঠানিক নম্বর নয়।
  • দৈনিক AI প্রশ্নের সীমা প্ল্যান অনুযায়ী থাকে এবং বাংলাদেশ সময় রাত ১২টায় নতুন করে শুরু হয়।

5. যা করা যাবে না

  • অ্যাকাউন্ট শেয়ার, বিক্রি বা ভাড়া দেওয়া।
  • পরীক্ষা চলাকালীন অসদুপায়ে ব্যবহার।
  • আমাদের কনটেন্ট, প্রশ্ন বা উত্তর কপি করে অন্য কোথাও বিক্রি বা প্রকাশ করা।
  • সিস্টেমে হ্যাক, স্বয়ংক্রিয় টুল দিয়ে অতিরিক্ত ব্যবহার বা অন্যের তথ্য দেখার চেষ্টা।
  • অশালীন, হয়রানিমূলক বা বেআইনি কিছু আপলোড করা।

6. কনটেন্টের মালিকানা

পাঠ্যবইয়ের স্বত্ব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (NCTB)। কিছু কনটেন্ট প্রকাশকদের অনুমতি নিয়ে ব্যবহৃত। বিদ্যা AI-এর ডিজাইন, সফটওয়্যার ও আমাদের তৈরি কনটেন্ট আমাদের সম্পত্তি।

তুমি যা আপলোড করো (প্রশ্ন, খাতার ছবি) তার মালিক তুমি; সেবা দেওয়ার জন্য আমরা সেগুলো প্রক্রিয়া করার অনুমতি পাই।

7. শিক্ষক ও কোচিং সেন্টার

  • শিক্ষার্থী ও অভিভাবকের তথ্য যোগ করার আগে তাদের সম্মতি নেওয়া কোচিং সেন্টারের দায়িত্ব।
  • ফি ও হিসাবের রেকর্ড কোচিং সেন্টারের নিজস্ব; বিদ্যা AI কোচিংয়ের ফি সংগ্রহ বা ধরে রাখে না।
  • নিজের তৈরি প্রশ্ন ও প্রশ্নপত্রের দায়িত্ব শিক্ষকের।

8. সেবা বন্ধ বা স্থগিত

শর্ত ভাঙলে আমরা অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ করতে পারি। রক্ষণাবেক্ষণ বা কারিগরি সমস্যায় সেবা সাময়িক বন্ধ থাকতে পারে; আমরা দ্রুত চালু করার চেষ্টা করব।

9. দায়ের সীমা

সেবাটি ‘যেমন আছে’ ভিত্তিতে দেওয়া হয়। পরীক্ষার ফলাফল বা AI-এর কোনো ভুলের কারণে সরাসরি বা পরোক্ষ ক্ষতির জন্য আমাদের দায় সর্বোচ্চ তোমার শেষ পাসের মূল্য পর্যন্ত সীমিত।

10. আইন ও পরিবর্তন

এই শর্তাবলি বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত।

শর্ত বদলালে এই পাতায় হালনাগাদ করা হবে। প্রশ্ন থাকলে aibidda01@gmail.com এ লেখো।

যোগাযোগ

প্রশ্ন, অভিযোগ বা তথ্য মুছে ফেলার অনুরোধ: aibidda01@gmail.com

বিদ্যা AI · ঝিনাইদহ, বাংলাদেশ

গোপনীয়তা নীতি · শর্তাবলি